Top News

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন, যা জানা যাচ্ছে

 


মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসে ৩৭টি ইউনিট। যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিউও।

আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরে আটকে রয়েছে বলে জানা গেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও দেখেছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post