Top News

📰 প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ডোমারে চাঞ্চল্য


মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন), নীলফামারী জেলা প্রতিনিধি   :-

নীলফামারীর ডোমার উপজেলায়  মাষ্টারপাড়া গ্রাম, পাঙ্গা মটুকপুর, ডোমার, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জহুরা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে কথিত প্রেমিক আশিকুর রহমান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত জহুরা বেগম ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান (বজলুর রহমানের ছেলে) দীর্ঘদিন ধরে জহুরা বেগমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আশিকুর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আশিকুর রহমানকে প্রধান আসামি করে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন,“গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।”

স্থানীয়রা এই ঘটনার দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

Post a Comment

Previous Post Next Post