Top News

নীলফামারীতে ৬ ক্যাসিনো জুয়াড়ি আটক

 

 মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) নীলফামারী জেলা প্রতিনিধি :-  

নীলফামারীর কিশোরীগঞ্জে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন- উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের এলাকার রবিউল ইসলামের ছেলে রাকিব(১৮), মোজাফফর হোসেনের ছেলে নুর হোসেন (৩৫), দুলু মিয়ার ছেলে রিজু ইসলাম রাতুল (২২), আনজু মিয়ার ছেলে শাহিন (২৪), মৃত সিদ্দিকুল আলমের ছেলে আজিজুল (২৩) ও মজির আলীর ছেলে মানিক মিয়া (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলে আসছিলেন। গত রবিবার (২৫ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিতাই ইউনিয়নের গাংবের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। 

এবিষয়ে ওসি লুৎফর আরও বলেন, রবিবার রাতে অভিযান চালিয়ে ছয়জন ক্যাসিনো জুয়ারিকে আটক করে তাদের থেকে মোবাইল জব্দ করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post