Top News

‘ ডিমলায় জাতীয় সমবায় দিবস উদযাপন সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ স্লোগানে


মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন), জেলা নীলফামারী প্রতিনিধি:-

‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন শফিকুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। বিশেষ অতিথি ছিলেন গোলাম রাব্বানী প্রধান, চেয়ারম্যান, কালব শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি সহ জেলা সাংবাদিক প্রতিনিধি মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সহ আরো অনেকে, 

বক্তারা বলেন, “সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। প্রত্যেক সমবায়ী সংগঠন যদি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে, তবে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
তাঁরা আরও বলেন, “সমবায় আন্দোলনকে টিকিয়ে রাখতে হলে সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে। সমবায় কেবল অর্থনৈতিক নয়, সামাজিক পরিবর্তনেরও বড় মাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারে।”


 

Post a Comment

Previous Post Next Post